ReadersBay

পরের বইটি খুঁজে নিন

বাংলা, English বা Banglish—যেভাবে স্বচ্ছন্দ।
শুরু করতে পারেনAI ↗লাভ ↗ব্যবসা ↗
কার্ট

READERSBAY / নীতিমালা

সেবার শর্তাবলী

নীতিমালা হালনাগাদ: ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার সম্মতি

অ্যাকাউন্ট তৈরি বা বই নেওয়ার মাধ্যমে আপনি এই শর্ত এবং প্রযোজ্য গোপনীয়তা ও ফেরত নীতিতে সম্মত হন। এই চুক্তি করার আইনগত সক্ষমতা থাকতে হবে, অথবা স্থানীয় আইন অনুযায়ী প্রয়োজনীয় অনুমতি ও তত্ত্বাবধানে সেবা ব্যবহার করতে হবে।

বই ব্যবহারের অনুমতি

বই নেওয়ার মাধ্যমে আপনি সেটি ব্যক্তিগতভাবে পড়ার অনুমতি পান। এই অনুমতি একচেটিয়া নয় এবং অন্যকে হস্তান্তর করা যায় না। কপিরাইট সংশ্লিষ্ট স্বত্বাধিকারীর থাকে। অনুমতি ছাড়া ফাইল বিতরণ, পুনরায় বিক্রি বা সবার জন্য upload করবেন না।

ব্যক্তিগত পরিকল্পনা, প্রিন্ট ও ট্র্যাকার

আপনার উত্তর অনুযায়ী ব্যক্তিগত পরিকল্পনা তৈরি হয়; এটি নির্দিষ্ট ফলের নিশ্চয়তা বা প্রয়োজনীয় পেশাগত পরামর্শের বিকল্প নয়। প্রিন্ট কপিতে ক্রেতার নাম ও ReadersBay-এর পরিচয় থাকবে। অনুমতি ছাড়া অন্যকে বিতরণ করবেন না। প্রযোজ্য পরিকল্পনা হাতে পাওয়ার পর ৩০ দিনের ট্র্যাকার অন্তর্ভুক্ত। পরে চাইলে আরও ৩০ দিন ৳৯৯; ডায়েট ফলোআপসহ ট্র্যাকার চালু থাকলে ৳৫০০। নবায়নের জন্য আলাদা পেমেন্ট করতে হয়, নিজে থেকে টাকা কাটা হয় না। মেয়াদ শেষে আগের হিসাব দেখতে পারবেন। কেনার আগে সেবার অবস্থা ও মোট দাম দেখানো হয়।

দাম ও অর্ডার

বর্তমান checkout-এ বাংলাদেশি টাকা (BDT) ব্যবহার করা হয়। পেমেন্টের আগে মোট দাম দেখানো হয়। সার্ভারে পেমেন্ট যাচাই অথবা বিনামূল্যে বই নেওয়া সম্পন্ন হলেই অ্যাক্সেস দেওয়া হয়। শুধু browser-এ success লেখা দেখানো পেমেন্টের প্রমাণ নয়।

অ্যাকাউন্টের দায়িত্ব

আপনার লগইন-এর তথ্য নিরাপদে রাখুন। আপনার অনুমোদিত কাজের দায়িত্ব আপনার। অনুমতি ছাড়া কেউ অ্যাকাউন্ট ব্যবহার করছে মনে হলে সহায়তা দলের সঙ্গে যোগাযোগ করুন। অপব্যবহার ঠেকানো বা সেবা সুরক্ষিত রাখতে যুক্তিসংগত প্রয়োজন হলে অ্যাক্সেস সীমিত করা হতে পারে।

বিষয়বস্তু ও প্রাপ্যতা

বইয়ের বিবরণে ফরম্যাট ও ভাষা দেওয়া থাকে। তথ্যভিত্তিক বই ব্যক্তিগত বিশেষজ্ঞ পরামর্শের বিকল্প নয়। কেনা ফাইল পাওয়া না গেলে বা ত্রুটি থাকলে ফেরত নীতি অনুযায়ী যোগাযোগ করুন। সেবা হালনাগাদ করা হতে পারে; প্রযোজ্য ভোক্তা অধিকার বজায় থাকবে।

পরিচালক ও বিরোধ

Readersbay ঢাকা, বাংলাদেশ। কোনো বিরোধ হলে প্রথমে আমাদের জানান। প্রযোজ্য আইনে বাধ্যতামূলক অধিকার ও প্রতিকার অক্ষুণ্ণ থাকবে।

লগইন, কার্ট ও ভাষার মতো দরকারি সুবিধার জন্যই তথ্য রাখি। বাড়তি ট্র্যাকিং চালু নেই, তাই তার জন্য অনুমতিও চাইছি না।

অ্যাকাউন্ট ও অর্ডার প্রয়োজনীয়

লগইন ও নিরাপত্তার cookies; অতিথির অর্ডার শনাক্ত করার cookie সর্বোচ্চ ৩০ দিন থাকে। সাইন আউট বা ব্রাউজারের settings থেকে cookies মুছতে পারবেন।

আপনার বেছে নেওয়া সুবিধা

বেছে নেওয়া ভাষা: ১ বছর। থিম (লাইট, ডার্ক বা সিস্টেম): আপনি বদলানো বা ব্রাউজারের তথ্য মোছা পর্যন্ত। কার্ট ও লগইন ছাড়া তৈরি পছন্দের তালিকা: নিজে সরানো বা ব্রাউজারের সংরক্ষিত তথ্য মোছা পর্যন্ত। এই নোটিশ মনে রাখি ১৮০ দিন।

Analytics ও বিজ্ঞাপন বন্ধ

Meta Pixel বা তৃতীয় পক্ষের analytics নেই। ভবিষ্যতে যোগ হলে চালুর আগে আলাদা সম্মতি নেওয়া হবে। এই নোটিশে সম্মতি দিলে সেগুলো চালু হয় না।

গল্পের পরিকল্পনা ও ছবি

নিজে Save করলে গল্পের লেখা এই ব্রাউজারে থাকে। ৭ দিন পরে গল্পের পাতায় ফিরে এলে তা মুছে যায়। ছবি কেবল খোলা ট্যাবে থাকে; সংরক্ষণ বা আপলোড হয় না।