READERSBAY / নীতিমালা
ফেরত নীতি
নীতিমালা হালনাগাদ: ২৪ সেপ্টেম্বর ২০২৬
ডিজিটাল বই পৌঁছে দেওয়া
সাধারণ ইবুক, সামারি ও বই–সামারি বান্ডেল নিজের লাইব্রেরিতে পড়বেন; এগুলোর PDF ডাউনলোড বা প্রিন্ট নেই। ব্যক্তিগত সলিউশন, স্টাডি, ডায়েট, স্টোরি ও বিজনেস বইয়ের প্রিন্ট চাইলে প্রতি কপিতে বাড়তি ৳৫০০। ডেলিভারি আলাদা; প্রিন্ট ফি চেকআউটে যোগ হয়; পাঠানোর আগে কুরিয়ার খরচ আলাদা করে নিশ্চিত করা হয়। পেমেন্ট যাচাই হলে ডিজিটাল অ্যাক্সেস দেওয়া হয়; ব্যক্তিগত বইয়ের জন্য আপনার উত্তর জমা ও কাজ সম্পন্ন হওয়াও প্রয়োজন।
কখন যোগাযোগ করবেন
একই অর্ডারে দুবার টাকা কাটা হলে, ভুল বই পেলে, কেনা ফাইল খুলতে না পারলে বা ফাইলে ত্রুটি থাকলে আমাদের জানান। অর্ডারের রেফারেন্স ও সমস্যার বিবরণ দিন। কার্ড নম্বর, ওয়ালেট PIN বা password পাঠাবেন না।
যেভাবে সমাধান করি
অর্ডার ও পেমেন্ট যাচাই করে অ্যাক্সেস দেওয়া, ত্রুটি ঠিক করা অথবা উপযুক্ত টাকা ফেরতের ব্যবস্থা করা হয়। পেমেন্টের অবস্থা অনিশ্চিত হলে আবার টাকা দেওয়ার আগে সহায়তা নিন। এই নীতি আপনার আইনগত অধিকার সীমিত করে না।
টাকা ফেরতের প্রক্রিয়া
অনুমোদিত refund সম্ভব হলে যে মাধ্যমে পেমেন্ট করেছেন, সেই মাধ্যমেই ফেরত দেওয়া হয়। সময় EPS এবং আপনার ব্যাংক বা ওয়ালেট সেবাদাতার ওপর নির্ভর করে। Refund অনুমোদনের সময় প্রযোজ্য সময়সীমা জানাব। সহায়তা দলের মাধ্যমে refund করা হয়; website নিজে থেকে টাকা ফেরত পাঠায় না।
