READERSBAY / HERE TO HELP
পড়ার পথে পাশে আছি।
বই পাওয়া থেকে আবার পড়ায় ফেরা—কোন জায়গাটিতে আটকে গেছেন?
সহজ উত্তর
টাকা কেটেছে, কিন্তু বই খুলছে না।
অর্ডারের পাতায় গিয়ে “পেমেন্ট যাচাই করুন” চাপুন। যাচাই হওয়ার আগে আবার পেমেন্ট করবেন না। একই অবস্থা থাকলে অর্ডারের রেফারেন্সসহ নিচে লিখুন।
কেনা বই কোথায় পাব?
লগইন করে “আমার বই” খুলুন। পেমেন্ট যাচাই হলে সেখান থেকে পড়তে বা PDF নামাতে পারবেন। অতিথি হিসেবে কিনলে অর্ডারের পাতার নির্দেশনা ধরে ইমেইল নিশ্চিত করে অ্যাকাউন্টে বই যুক্ত করুন।
পাসওয়ার্ড মনে নেই।
লগইনের পাতায় পাসওয়ার্ড বদলানোর অনুরোধ করুন। সর্বশেষ ইমেইলের লিংক খুলুন, নতুন পাসওয়ার্ড রাখুন, তারপর নতুন পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
পরে পড়ার তালিকা কি অন্য ফোনে পাব?
লগইন করে রাখা বইগুলো অ্যাকাউন্টে থাকে। লগইন ছাড়া রাখা তালিকা শুধু সেই ব্রাউজারে থাকে; পরে লগইন করে তালিকাটি অ্যাকাউন্টে যোগ করতে পারবেন।
ব্যক্তিগত সামারি কি এখন কেনা যাবে?
সামারিের পেমেন্ট প্রস্তুত হলে সংশ্লিষ্ট checkout-এ কেনার সুযোগ দেখাবে। শুধু মূল্য বা পরিচিতি দেখা মানেই সেবাটি চালু নয়।
টাকা ফেরত চাইলে কী করব?
ডুপ্লিকেট পেমেন্ট, ভুল বা সমস্যাযুক্ত ফাইল হলে রিফান্ড নীতি অনুযায়ী বিষয়টি দেখব। অনুরোধে অর্ডারের রেফারেন্স ও সমস্যার বিবরণ দিন।
আপনার প্রশ্নটি লিখুন
আমাদের লিখুন
ইমেইলে অর্ডারের রেফারেন্সসহ সমস্যাটি লিখুন। পাসওয়ার্ড, কার্ডের তথ্য বা OTP পাঠাবেন না।
support@readersbay.com