ReadersBay

পরের বইটি খুঁজে নিন

বাংলা, English বা Banglish—যেভাবে স্বচ্ছন্দ।
শুরু করতে পারেনAI ↗লাভ ↗ব্যবসা ↗
কার্ট
READERSBAY / LITTLE STORIES

বই খুলেই বলবে,‘এ তো আমি!’

কখনো ছোট্ট ডাক্তার, কখনো বনের অভিযাত্রী। আপনার সন্তানের নাম, চেনা মুখ আর প্রিয় মানুষগুলো নিয়ে তৈরি হোক তার নিজের স্টোরি বুক।

গল্পগুলো দেখুনতিনটি সংস্করণ
১৫টি গল্পের জগৎ২০ / ৪০ / ৫০ পাতাবাংলা ও ইংরেজি
জোনাকির আলোয় বনে বেড়াচ্ছে শিশু ও তার পরিবার—গল্পের নমুনা ছবি
বনের পথে আমরানমুনা ইলাস্ট্রেশন · আপনার গল্প হবে আপনার মতো
গল্পের শুরু এখানেই

কোন গল্পে যাবে আপনার সন্তান?

পছন্দের ছবিতে চাপ দিন। গল্পের ধারণা, সংস্করণ আর কী কী থাকবে—সব এক জায়গায় পাবেন।

বড় হয়ে ডাক্তার — পরিবারের নমুনা ইলাস্ট্রেশন01
বড় হওয়ার স্বপ্ন

বড় হয়ে ডাক্তার

কারও কষ্ট দেখলে মন খারাপ হয়। সেই মায়া থেকেই শুরু হোক ছোট্ট ডাক্তারের গল্প।

শিশুকে নিয়ে ৳৯৯৯পরিবারসহ ৳১,৪৯৯ থেকে
ছোট্ট ইঞ্জিনিয়ার — পরিবারের নমুনা ইলাস্ট্রেশন02
বড় হওয়ার স্বপ্ন

ছোট্ট ইঞ্জিনিয়ার

খেলনার বাক্স খুললেই মাথায় নতুন বুদ্ধি। এবার সেই বুদ্ধিতে তৈরি হবে ছোট্ট এক বিস্ময়।

শিশুকে নিয়ে ৳৯৯৯পরিবারসহ ৳১,৪৯৯ থেকে
বনের পথে আমরা — পরিবারের নমুনা ইলাস্ট্রেশন03
প্রকৃতির কাছে

বনের পথে আমরা

গাছের ফাঁকে আলো জ্বলে, আবার নিভে যায়। জোনাকির পথ ধরে কোথায় পৌঁছাবে ছোট্ট অভিযাত্রী?

শিশুকে নিয়ে ৳৯৯৯পরিবারসহ ৳১,৪৯৯ থেকে
মেঘ ছোঁয়ার দিন — পরিবারের নমুনা ইলাস্ট্রেশন04
প্রকৃতির কাছে

মেঘ ছোঁয়ার দিন

পাহাড়ের বাঁক পেরিয়ে মেঘ এসে দাঁড়াল সামনে। আরেকটু এগোলেই হয়তো দেখা মিলবে নতুন কিছুর।

শিশুকে নিয়ে ৳৯৯৯পরিবারসহ ৳১,৪৯৯ থেকে
সাগরে একদিন — পরিবারের নমুনা ইলাস্ট্রেশন05
প্রকৃতির কাছে

সাগরে একদিন

ঢেউ এসে রেখে গেল একটা ঝিনুক। ঝিনুকটা হাতে নিতেই শুরু হলো সাগর চেনার গল্প।

শিশুকে নিয়ে ৳৯৯৯পরিবারসহ ৳১,৪৯৯ থেকে
গুপ্তধনের খোঁজে — পরিবারের নমুনা ইলাস্ট্রেশন06
রহস্যের খোঁজে

গুপ্তধনের খোঁজে

পুরোনো মানচিত্রে গোল দাগ দেওয়া জায়গাটা কোথায়? সেখানে রাখা ধনটা হয়তো সোনার চেয়েও দামি।

শিশুকে নিয়ে ৳৯৯৯পরিবারসহ ৳১,৪৯৯ থেকে
পিরামিডের রহস্য — পরিবারের নমুনা ইলাস্ট্রেশন07
রহস্যের খোঁজে

পিরামিডের রহস্য

বালুর দেশে পুরোনো দরজা। তার গায়ে আঁকা অদ্ভুত চিহ্নগুলো কি কিছু বলতে চাইছে?

শিশুকে নিয়ে ৳৯৯৯পরিবারসহ ৳১,৪৯৯ থেকে
নদীর ধারে আমরা — পরিবারের নমুনা ইলাস্ট্রেশন08
চেনা দিনের গল্প

নদীর ধারে আমরা

কাগজের নৌকা ভাসল নদীতে। আর তীরের সেই বিকেলটা রয়ে গেল সবার মনে।

শিশুকে নিয়ে ৳৯৯৯পরিবারসহ ৳১,৪৯৯ থেকে
তারার দেশে — পরিবারের নমুনা ইলাস্ট্রেশন09
কল্পনার ডানায়

তারার দেশে

চাঁদটা এত দূরে কেন? তারারা কি ঘুমায়? এবার সেই প্রশ্নগুলো নিয়েই মহাকাশে যাত্রা।

শিশুকে নিয়ে ৳৯৯৯পরিবারসহ ৳১,৪৯৯ থেকে
আমাদের ছোট্ট শহর — পরিবারের নমুনা ইলাস্ট্রেশন10
চেনা দিনের গল্প

আমাদের ছোট্ট শহর

পাড়ার ফাঁকা জায়গাটা কি বাগান হতে পারে? ছোট্ট একটা ইচ্ছেতে একে একে হাত মেলাল সবাই।

শিশুকে নিয়ে ৳৯৯৯পরিবারসহ ৳১,৪৯৯ থেকে
আমিই সুপারহিরো — পরিবারের নমুনা ইলাস্ট্রেশন11
সাহস আর ভালোবাসা

আমিই সুপারহিরো

কাঁধে কেপ, মনে সাহস। কারও বিপদে সবার আগে এগিয়ে যায় যে ছোট্ট মানুষটি—এবার সুপারহিরো সে-ই।

শিশুকে নিয়ে ৳৯৯৯পরিবারসহ ৳১,৪৯৯ থেকে
মুকুটের গল্প — পরিবারের নমুনা ইলাস্ট্রেশন12
নিজের রূপকথা

মুকুটের গল্প

রাজপ্রাসাদের দরজা খুলে যায় এক নতুন সকালে। ছোট্ট রাজপুত্র বা রাজকন্যার হাত ধরেই এবার শুরু হবে নিজের রূপকথা।

শিশুকে নিয়ে ৳৯৯৯পরিবারসহ ৳১,৪৯৯ থেকে
ছোট্ট বিজ্ঞানী — পরিবারের নমুনা ইলাস্ট্রেশন13
প্রশ্ন থেকে আবিষ্কার

ছোট্ট বিজ্ঞানী

রংধনু কেন হয়? বীজ থেকে গাছ বেরোয় কী করে? যে শিশুর প্রশ্ন ফুরোয় না, তার জন্য অপেক্ষা করছে এক মজার আবিষ্কার।

শিশুকে নিয়ে ৳৯৯৯পরিবারসহ ৳১,৪৯৯ থেকে
তুষারের দেশে — পরিবারের নমুনা ইলাস্ট্রেশন14
শীতের নতুন বিস্ময়

তুষারের দেশে

চারদিকে সাদা, আর আকাশ থেকে ঝরছে তুষার। মুঠোয় প্রথম বরফ ধরার আনন্দ নিয়ে পরিবারের সঙ্গে শুরু হোক এক নতুন সফর।

শিশুকে নিয়ে ৳৯৯৯পরিবারসহ ৳১,৪৯৯ থেকে
মক্কা–মদিনার পথে — পরিবারের নমুনা ইলাস্ট্রেশন15
পরিবারের পবিত্র সফর

মক্কা–মদিনার পথে

প্রথম কাবা দেখার বিস্ময়, মদিনার শান্ত সকাল আর আপনজনের হাত ধরে পথ চলা—শিশুর চোখে দেখা এক আপন সফরের গল্প।

শিশুকে নিয়ে ৳৯৯৯পরিবারসহ ৳১,৪৯৯ থেকে
তিনভাবে নিজের গল্প

কত দূর যাবে গল্পটা?

প্রতিটি সংস্করণেই পুরো গল্প। বাড়তি পাতায় বাড়বে অভিযান, পরিবারের অংশগ্রহণ আর একসঙ্গে সময় কাটানোর সুযোগ।

ছোট্ট নায়কের প্রথম গল্প

রেগুলার

২০পাতা

৳৯৯৯একবারের মূল্য

  • ২০ পাতার ছবিতে ভরা গল্প; কভার আলাদা
  • এক শিশুকে ঘিরে একটি সম্পূর্ণ মৌলিক গল্প
  • বয়স বুঝে লেখা, বাংলা অথবা ইংরেজিতে
  • পুরো গল্পের আগে চরিত্রের নমুনা
গল্প বেছে নিন
পরিবারকে সঙ্গে নিয়ে

প্রিমিয়াম

৪০পাতা

৳১,৪৯৯একবারের মূল্য

  • ৪০ পাতার ছবিতে ভরা বই; কভার আলাদা
  • আপনার সন্তান ও পরিবারের সর্বোচ্চ দুইজন
  • পরিবারের স্মৃতি নিয়ে আরও বড় অভিযান
  • ৩৮ পাতার গল্প ও ২ পাতার মজার খেলা
  • পুরো গল্পের আগে চরিত্রের নমুনা
গল্প বেছে নিন
রেখে দেওয়ার মতো

সিগনেচার

৫০পাতা

৳১,৯৯৯একবারের মূল্য

  • ৫০ পাতার ছবিতে ভরা বই; কভার আলাদা
  • আপনার সন্তান ও পরিবারের সর্বোচ্চ দুইজন
  • ৪৬ পাতার গল্প, ২ পাতার খেলা ও ২ পাতায় পরিবারের চিঠি
  • চাইলে বাংলা ও ইংরেজি পাশাপাশি
  • চরিত্রের নমুনা; বই পাওয়ার ৭ দিনের মধ্যে একবার সীমিত সংশোধন
গল্প বেছে নিন

কভার পাতার হিসাবে ধরা হয়নি। রেগুলারে ২০ পাতার গল্প; প্রিমিয়ামে ৩৮ পাতার গল্প ও ২ পাতার খেলা; সিগনেচারে ৪৬ পাতার গল্প, ২ পাতার খেলা ও ২ পাতায় চিঠি। খালি পাতা দিয়ে সংখ্যা বাড়ানো হবে না।

ReadersBay-তে পড়বেন; PDF ডাউনলোড নেই। চেকআউটে চাইলে প্রিন্ট যোগ করুন, বাড়তি ৳৫০০; ডেলিভারি খরচ আলাদা।

শুরু থেকে নিজের বই

আপনি বলবেন, গল্পে ফুটে উঠবে।

  1. 01

    গল্পের জগৎ বেছে নিন

    পছন্দের পটভূমি ও সংস্করণ দেখুন। সব খরচ পেমেন্টের আগেই জানতে পারবেন।

  2. 02

    ছোট্ট মানুষটিকে চেনান

    ডাকনাম, পছন্দ, মজার কথা আর ছোট ছোট স্মৃতি বলুন। অনুমতি থাকলে ছবি দিন; ছবি ছাড়াও চরিত্র আঁকা যায়।

  3. 03

    নিজের গল্পে নিজেকে দেখুক

    চরিত্রের নমুনা দেখে অনুমোদন দেবেন। তৈরি হলে এখানেই পড়বেন; প্রিন্ট নিলে পাঠাব আপনার ঠিকানায়।

কেনার আগে

আরও যা জানা ভালো

আমাদের সঙ্গে কথা বলুন
ছবির সবাই কি রেগুলারেও থাকবে?

এখানকার ছবিগুলো ডিজাইনের নমুনা। রেগুলারে আপনার সন্তানই প্রধান চরিত্র। প্রিমিয়াম ও সিগনেচারে তার সঙ্গে পরিবারের সর্বোচ্চ দুইজন থাকবেন।

বয়স অনুযায়ী গল্প বদলাবে?

হ্যাঁ। বয়সের পাশাপাশি একা পড়ে, নাকি বড়দের সঙ্গে শোনে—সেটিও জানতে চাইব। সেই অনুযায়ী ভাষা, প্রতি পাতার লেখা ও ঘটনার জটিলতা ঠিক হবে।

ছবি না দিলেও হবে?

অবশ্যই। পছন্দের চেহারা ও পোশাকের বর্ণনা দিয়ে আঁকা চরিত্র নিতে পারেন। শিশুর ছবি দিতে অভিভাবকের এবং অন্যদের ছবির জন্য সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি লাগবে।

গল্পে পরিবর্তন চাইলে?

পুরো গল্পের আগে চরিত্রের নমুনা দেখবেন। সিগনেচারে সম্পূর্ণ গল্প পাওয়ার ৭ দিনের মধ্যে একবার সীমিত সংশোধন চাইতে পারবেন—একটি চরিত্রের বৈশিষ্ট্য বা একটি দৃশ্যের লেখা। নতুন পটভূমিতে নতুন গল্প এর অন্তর্ভুক্ত নয়।

লগইন, কার্ট ও ভাষার মতো দরকারি সুবিধার জন্যই তথ্য রাখি। বাড়তি ট্র্যাকিং চালু নেই, তাই তার জন্য অনুমতিও চাইছি না।

অ্যাকাউন্ট ও অর্ডার প্রয়োজনীয়

লগইন ও নিরাপত্তার cookies; অতিথির অর্ডার শনাক্ত করার cookie সর্বোচ্চ ৩০ দিন থাকে। সাইন আউট বা ব্রাউজারের settings থেকে cookies মুছতে পারবেন।

আপনার বেছে নেওয়া সুবিধা

বেছে নেওয়া ভাষা: ১ বছর। থিম (লাইট, ডার্ক বা সিস্টেম): আপনি বদলানো বা ব্রাউজারের তথ্য মোছা পর্যন্ত। কার্ট ও লগইন ছাড়া তৈরি পছন্দের তালিকা: নিজে সরানো বা ব্রাউজারের সংরক্ষিত তথ্য মোছা পর্যন্ত। এই নোটিশ মনে রাখি ১৮০ দিন।

Analytics ও বিজ্ঞাপন বন্ধ

Meta Pixel বা তৃতীয় পক্ষের analytics নেই। ভবিষ্যতে যোগ হলে চালুর আগে আলাদা সম্মতি নেওয়া হবে। এই নোটিশে সম্মতি দিলে সেগুলো চালু হয় না।

গল্পের পরিকল্পনা ও ছবি

নিজে Save করলে গল্পের লেখা এই ব্রাউজারে থাকে। ৭ দিন পরে গল্পের পাতায় ফিরে এলে তা মুছে যায়। ছবি কেবল খোলা ট্যাবে থাকে; সংরক্ষণ বা আপলোড হয় না।